রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব।
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুরো দিনজুড়ে দফায় দফায় সংঘর্ষের জেরে সন্ধ্যায় সরকার ২২ ঘণ্টার কারফিউ জারি করে।
রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্ত থেকে তিন শিশুসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অবৈধ বালুমহালে অভিযান চালিয়ে তিনটি বাল্কহেড জব্দ ও ১৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে রাত সাড়ে দশটা পর্যন্ত চলে এ অভিযান।
মালয়েশিয়ায় দুই মাসে ১৪ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২ হাজার ৫২৮টি অভিযান চালিয়ে নথিবিহীন ১৪ হাজার ৩৬১ অভিবাসীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ (জিআইএম)।
ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ার বেনগাজি শহরের বিভিন্ন স্থানে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এসময় উভয়পক্ষের দাঙ্গাবাজরা অর্ধশতাধিক বাড়িঘরে হামলা চালিয়েছে। শনিবার সকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।