জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করেছেন শিশু দুটির মা নাকানো এরিকো।
- যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার পথে কিংবদন্তি রেসলার কেন!
- * * * *
- ফাজিল-কামিল মাদরাসার এডহক কমিটির প্রস্তাব চাইল বিশ্ববিদ্যালয়
- * * * *
- লঙ্কান কোচের বিতর্কিত মন্তব্য ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠাল সাফ
- * * * *
- বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ
- * * * *
- সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
- * * * *
আদা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ৫ জন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খান জানতে চেয়েছেন, তিনি এমন কী অপরাধ করেছিলেন যার জন্য তার বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের সময় মধ্যরাত পর্যন্ত আদালত খোলা ছিল। পিটিআইয়ের পেশোয়ার সমাবেশে তিনি এমন প্রশ্ন ছুড়ে দেন।
পাকিস্তানের পেশোয়ারে বুধবার রাতে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন ইমরান খান।
পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধঃস্তন আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে হাইকোর্টের রায় অনুযায়ী নিবন্ধন না দেয়ার অভিযোগে এই রুল জারি করা হয়।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে। এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে।
আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদকের পদে বসায় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী অভিনেতা জায়েদ খান।
মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
জাতিসঙ্ঘের আন্তর্জাতিক বিচার আদালতের একটি রায় প্রত্যাখ্যান করেছে উগান্ডা। ৯০ দশকের শেষ দিকে দ্বিতীয় কঙ্গো যুদ্ধের সময় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ইতুরি প্রদেশে উগান্ডার আক্রমণের ফলে সেখানকার জনগণ, সম্পদ ও সম্পত্তির যে ক্ষতি হয়েছে সেজন্য কঙ্গোকে (ডিআরসি) ৩২ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয় আইসিজে।