অ্যাকশন ও রোমান্টিক জনরার সিনেমায় সাফল্যের পর এবার ভৌতিক সিনেমা ‘আন্ধার’ নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা রায়হান রাফী। ছবির লুক, টিজার দর্শকমহলে বেশ আগ্রহ তৈরি করেছে। কথা ছিল অক্টোবরের মাঝামাঝি মুক্তি পাবে সিনেমাটি।
আন্ধার
দেশের চলচ্চিত্রে বড় ক্যানভাসে নির্মিত হতে যাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’। নির্মাণের ঘোষণা থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। তবে নির্ধারিত সময়ে এটি পর্দায় আসছে না।