বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান বিনা অনুমতিতে ব্যবহার করার অভিযোগে টেলিকম কোম্পানি গ্রামীণফোন লিমিটেড এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আবদুল করিম
আধ্যাত্মিক কথা সহজভাবে কণ্ঠে তুলেছেন তিনি। গান গেয়েছেন ভাটি অঞ্চলের পথে-ঘাটে। বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। মানুষের হৃদয়ের বন্দি আকুতিগুলোকে প্রকাশের পথ দেখিয়ে জায়গা করে নিয়েছেন বাঙালির বুকে।