রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে শান্তি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীকাল ২৯ মে ‘আন্তর্জাতিক জাতিসঙ্ঘ শান্তিরক্ষী দিবস-২০২১’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আমাদের চার পাশে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোত্তম চেষ্টা চালাতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ঈদ-উল-ফিতর আমাদেরকে এই আত্মশুদ্ধি ও আত্ম সংযমের শিক্ষা দেয়।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন সংবাদ সংস্থাকে জানান, “রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মীনি রাশিদা খানম বৃহস্পতিবার দুপুর ১টায় বঙ্গভবনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।”
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে শ্রমিক ও মালিকের উৎপাদন বৃদ্ধিতে নিবেদিত হতে হবে। ‘মহান মে দিবস ২০২১’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
চীন কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সফররত চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল উয়েই ফেঙ্গহি এ আগ্রহের কথা জানান।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। তিনি সোমবার (২৯ মার্চ) পবিত্র শবেবরাত উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, একাত্তরের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। আগামীকাল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে বাণীতে এ কথা বলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।