দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ৬ জেলায় তাপপ্রবাহ বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি বিভাগের কিছু এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
দেশের তিন বিভাগে বৃষ্টি এবং ৩৬ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে যে- সারা দেশেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে এবং এটি আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, এই তাপপ্রবাহের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা বেশ উদ্বেগজনক
সারাদেশে গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে জনজীবন বিপর্যস্থ ও দুর্বিসহ হয়ে ওঠেছে। এই গরম আরও বাড়লেও তিন থেকে চার দিনের মধ্যে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
ভারতের কলকাতা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনায় বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘প্রজন্মান্তরে আবহাওয়া, জলবায়ু ও পানির ভবিষ্যৎ’।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, জাতিসংঘ ঘোষিত আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে।