‘আমি শ্বাস নিতে পারছি না!’ বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের বুকে এক কৃষ্ণাঙ্গ যুবকের অন্তিম শব্দগুলির অনুরণন চিরকাল থাকবে। ২৫ মে, ২০২০ শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। মঙ্গলবার তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে বৈষম্যের ক্ষত সারিয়ে তুলতে বদ্ধপরিকর হল ‘সাদা বাড়ি’।
আমেরিকা
গাজা উপত্যকায় ইসরাইলের নির্মম গোলাবর্ষণের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরাইলের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন করেছে। ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে।
মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য কোরি বুশ ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসনের মুখে কোরি বুশ এই আহ্বান জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, সোমবার ভারতীয় সময় রাত ১০ টা নাগাদ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় মোদীর। সবরকম ভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে কোভিশিল্ডের কাঁচামালের সরবরাহও নিরবচ্ছিন্ন রাখার আশ্বাসও তিনি দিয়েছেন।
আমেরিকাকে ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকায় স্থান দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রোববার রাতে এ খবর জানিয়েছেন।
রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্বাস্থ্য নিয়ে আমেরিকা ‘পরিণতি’র যে হুমকি দিয়েছে তাকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি রাশিয়া। উল্টো রাশিয়ায় নাভালনির সমর্থনে রাজপথে বিক্ষোভ উসকে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে মস্কো।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানে শতকরা ৬০ ভাগ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু সমঝোতার লঙ্ঘন। তিনি স্থানীয় সময় শনিবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনে জাপানি প্রধানমন্ত্রী ইউশিহিদা সোগার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে একটি মতৈক্যে পৌঁছাতে হবে এবং এ ব্যাপারে সময় নষ্ট করার মতো সময় নেই।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়াকে তার প্রশাসনের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বলে অভিহিত করেছেন। তিনি বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে নিউইয়র্ক গভর্ণর এন্ড্রু কওমো’র পদত্যাগ করা উচিত। যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে কওমো’র পদত্যাগ করা উচিত কিনা বাইডেনকে এবিসি নিউজের পক্ষ থেকে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ।