সৌদিতে মার্কিন সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছে দেশটির বাদশা সাল্মান বিন আব্দুল আজিজ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এসপিএ জানায়, ‘সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার কথা বিবেচনা করে বাদশাহ সালমান আমেরিকার সৈন্য নেয়ার অনুমোদন দিয়েছেন।’
শিরোনাম
আমেরিক
সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলের মরুভূমিতে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ৫০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন, রানওয়ে ও বিমান ওঠানামার স্থানের উন্নয়নে সেখানে ছোট্ট একটি মার্কিন সেনাদল ও তাদের সহযোগিরা আগে থেকেই অবস্থান করে আছে।