আরবলীগ

‘উত্থানের আগেই মৃত্যু’ হবে ‘আরব ন্যাটো’র :হুসেন হাজেব

‘উত্থানের আগেই মৃত্যু’ হবে ‘আরব ন্যাটো’র :হুসেন হাজেব

কাতারে ইসরায়েল হামলা করার এক সপ্তাহের মধ্যেই রাজধানী দোহায় আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি কয়েকটি মুসলিম দেশ সম্মেলন করেছে। ৯ সেপ্টেম্বর ইসরায়েলের হামলা চালানোকে কেন্দ্র করে মুসলিম দেশের নেতাদের দুই দিনের এই জরুরি সম্মেলনের মূল উদ্দেশ্য গাজায় প্রায় দুই বছর ধরে চলতে থাকা যুদ্ধ ও চলমান মানবিক বিপর্যয় থামাতে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা।