আরব

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আরবি ভাষায় দক্ষ শিক্ষার্থীদের অগ্রাধিকার

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আরবি ভাষায় দক্ষ শিক্ষার্থীদের অগ্রাধিকার

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ শিক্ষাপ্রতিষ্ঠানের আল–শরিফ ইনস্টিটিউট বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে। এ বৃত্তি নিয়ে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সের ভর্তির সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও।
৩০৯ ফ্লাইটে দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ১৮ হাজি

৩০৯ ফ্লাইটে দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ১৮ হাজি

পবিত্র হজ পালন শেষে ৩০৯ ফ্লাইটে দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ১৮ হাজি। মোট ৩০৯ টি ফ্লাইটে দেশে ফিরেন তারা। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৭টি।

সৌদি আরবে ছুরিকাঘাতে সিলেটের যুবক খুন

সৌদি আরবে ছুরিকাঘাতে সিলেটের যুবক খুন

সৌদি আরবে ছুরিকাঘাত করে রাবেল আহমদ (২৮) নামে সিলেটের গোলাপগঞ্জের এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আরো ১২ দেশের জন্য সৌদি আরবের ই-ভিসা চালু

আরো ১২ দেশের জন্য সৌদি আরবের ই-ভিসা চালু

সৌদি আরব আরো ১২টি দেশের জন্য তাদের ই-ভিসা ব্যবস্থা চালু করেছে। এর ফলে মোট ১৯টি দেশ এই সুবিধা পাচ্ছে। নতুন ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সৌদি আরব অবতরণ করার জন্য আর তাদের পাসপোর্টে ভিসা স্টিকারের প্রয়োজন পড়বে না।

সৌদি আরবে বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ

সৌদি আরবে বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ

মক্কা ও মদিনার কারণে সৌদি আরব ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেশটির বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষ তালিকায় স্থান করে নিচ্ছে।

২৫৫ ফ্লাইটে দেশে ফিরেছেন সাড়ে ৯৫ হাজার হাজি

২৫৫ ফ্লাইটে দেশে ফিরেছেন সাড়ে ৯৫ হাজার হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় সাড়ে ৯৫ হাজার হাজি। মোট ২৫৫টি ফ্লাইটে দেশে ফিরেন ৯৫ হাজার ৪০৯ জন। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪০টি।

সাড়ে ১১ হাজার বিশেষজ্ঞ শিক্ষক নেবে সৌদি আরব

সাড়ে ১১ হাজার বিশেষজ্ঞ শিক্ষক নেবে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে নতুন করে সাড়ে ১১ হাজার বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ দেবে। দেশটির নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষক নিয়োগের এই পরিকল্পনা উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবে 'পারসোনাল ভিজিট ভিসা' চালু

সৌদি আরবে 'পারসোনাল ভিজিট ভিসা' চালু

'পারসোনাল ভিজিট ভিসা' চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে সৌদি আরবের নাগরিকেরা তাদের বিদেশী মুসলিম বন্ধুদের ওমরাহ করার দাওয়াত দিতে পারবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ঢাকা আসছেন কপ-২৮ প্রেসিডেন্ট সুলতান জাবির

ঢাকা আসছেন কপ-২৮ প্রেসিডেন্ট সুলতান জাবির

বৃহস্পতিবার কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন কপ-২৮ প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল জাবির। কূটনৈতিক সূত্র জানায়, আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের ২৮তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৮ আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত।