কুড়িগ্রামের সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তিনি একজন সমিল ব্যবসায়ী।মঙ্গলবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- ইবিতে “ইসলামে অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গ: পরিপ্রেক্ষিত রাসুল সা. ও খোলাফায়ে রাশেদার যুগ” শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- জামালপুরে প্রেমঘটিত আক্রোশে খালাতো ভাইকে হত্যা, গ্রেফতার ২
- * * * *
- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক নওসের আলীর যোগদান
- * * * *
- হিরো আলমের নায়িকা এবার ইধিকা পাল!
- * * * *
- জেলে দিতে চাইলে দিতে পারেন : সালমান খান
- * * * *
আরোহী নিহত
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাত আটটার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. রেদওয়ান রাজা (৪৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পিরোজপুর ইউনিয়নের আষারিয়াচর ব্রীজের ওপর মালবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামক এক সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আব্দুল বাকী (৭০) ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের মৃত আব্দুল কাফি মিয়ার ছেলে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওয়াদুদ ফকির (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিহারিনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকাসহ ৩ শিক্ষার্থী ও প্রাইভেটকারচালক আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (৪৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালের খালিশপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে।