বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় সাকিব (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন হাসিব নামে অপর এক আরোহী।
আরোহী
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলার কাহালু উপজেলার দোগাছি ছয়ঘড়িয়া এলাকার তরিকুল ইসলাম(২২), রাকিব ইসলাম(১৭) এবং সিজান আহমেদ(১৮)। তারা তিনজনই পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় নূরে আলম মিঠু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বাসের ধাক্কায় জাহিদ জাহান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় হাবিবুর রহমান (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে পুলেরঘাট-পাকুন্দিয়া সড়কের ছোট আজলদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত হাবিব পাকুন্দিয়া উপজেলার নারান্দী পশ্চিমপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে।
যুক্তরাষ্ট্রের পশ্চিম ম্যাসাচুসেটসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা তিন আরোহীর সবাই নিহত হয়েছেন।
বরিশালের গৌরনদীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
খুলনায় ট্রাকের ধাক্কায় আলমগীর (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় মো. ওয়াসিফ উল্লাহ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।