টানা দুই মাস সংকোচনের পর অবশেষে ইতিবাচক ধারায় ফিরেছে বাংলাদেশের অর্থনীতি। গত অক্টোবরে দেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সেপ্টেম্বরের তুলনায় ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮-এ পৌঁছেছে।
- কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১০৭ সদস্য গ্রেফতার
- * * * *
- বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্রদল
- * * * *
- "মাটির ১০০ হাত নিচ থেকে সাদ্দাম ও দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো"
- * * * *
- জামায়াত তরুণদের মাদক থেকে দূরে রাখতে চায়: সেলিম উদ্দিন
- * * * *
- আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
- * * * *
আশা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ভোট হলে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন। তবে নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ ফলাফল মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন তিনি।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি বেড়েছে। একই সঙ্গে এসব পণ্যের ঋণপত্র (এলসি) খোলার পরিমাণও বেড়েছে। ফলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা করছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার, দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা জোরদারের আশা করছে টোকিও। বিশেষ করে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে জাপান।
মানুষ যখন মহান আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তখন তার অন্তরে থাকে আশা—আল্লাহ তার আকুতি শুনবেন, তার প্রয়োজন পূরণ করবেন এবং তার দোয়া কবুল করবেন।
শুকনো মৌসুমে পদ্মা নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্যা অনুযায়ী পর্যাপ্ত পানি দিয়ে ভারত বন্ধুত্বের নজির রাখবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বৈশ্বিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ায় ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা। এ নিয়ে শ্রমিক সংগঠনের বিরোধিতা থাকলেও ব্যবসায়ীরা বলছেন, বিশ্বের অনেক দেশে ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনা করছে। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে টার্মিনালটির কাজের গতি এবং সক্ষমতা আগের চেয়ে বাড়বে।
আগামী ১২ ডিসেম্বরের মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সিউলে মন্ত্রী পর্যায়ের পৃথক বৈঠকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর, বৃহত্তর বিনিয়োগ এবং বর্ধিত প্রশিক্ষণের সুযোগ তৈরির ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত মিলে সিদ্ধান্ত নেবে বলে 'আশা' প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, শেখ হাসিনার সঙ্গে কী হওয়া উচিত, সে বিষয়ে তারা এখনো নির্দিষ্ট কোনো মতামত দেয়নি।