মাগুরায় সদস্য ফরম বিতরণ কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত ১০
কিশোরগঞ্জের ইটনায় দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিকাল ৫টা থেকে রা ৮ পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
গোপালগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন।
পাবনার আমিনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গায় জামাইয়ের পক্ষের সাথে শ্বশুরের পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় পর্যটকবাহী বাস উল্টে গিয়ে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বাসটি উল্টে যাওয়ার খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে যানচলাচল প্রায় এক এক ঘন্টা ধরে বন্ধ ছিল। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে।