চাঁপাইনবাবগঞ্জের সুবইলডাঙ্গা গ্রামে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে বাসেদ আলী বিশু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় নারীসহ অন্তত ৫জন আহত হয়েছেন।
আহত ৫
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু অংশে মাত্র দেড় কিলোমিটার এলাকায় তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
খুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারা এবং ছাত্রদলের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শেরপুরের ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসরে অভিযানের সময় হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
রাজশাহীর তানোরে ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পাওনা টাকা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের পর পুলিশের উপস্থিতিঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
ঢাকার ধামরাইয়ে একটি বিনোদন কেন্দ্রে পিকনিকে আসা শিক্ষার্থীদের মোবাইল হারানোকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পার্ক কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্রের স্থাপনায় ভাংচুর চালায়।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালাতে গিয়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে আহত ১৫ জনের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ।
প্রভাব বিস্তারের জের ধরে মাদারীপুরের কালকিনিতে যুবদলের দুই পক্ষের মাঝে ধাওয়া-পালটা ধাওয়া ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।