ইউক্রেন

ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ,  দেশে ফেরা অনিশ্চিত

ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ, দেশে ফেরা অনিশ্চিত

ইউক্রেনের বন্দর অলভিয়াতে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে, তার ফলে জাহাজটি বের হতে পারছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে । ইউক্রেন-বেলারাশ সীমান্তে এই আলোচনা হচ্ছে।
কিয়েভ জানিয়েছে, আলোচনায় তাদের লক্ষ্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সকল রুশ সৈন্য প্রত্যাহার।

রাশিয়ার সাথে আলোচনার জন্য বেলারুশ সীমান্তে ইউক্রেনের কর্মকর্তারা

রাশিয়ার সাথে আলোচনার জন্য বেলারুশ সীমান্তে ইউক্রেনের কর্মকর্তারা

কিয়েভ থেকে বিবিসির আবদুজালিল আব্দুরাসুলভ বলছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, তাদের প্রতিনিধিদল রাশিয়ার প্রতিনিধি দলের সাথে আলোচনা করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে।

ইউক্রেন সংকটের মুখে জার্মানির প্রতিরক্ষা নীতির আমূল পরিবর্তন

ইউক্রেন সংকটের মুখে জার্মানির প্রতিরক্ষা নীতির আমূল পরিবর্তন

রোববার জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগের বিশেষ জরুরি অধিবেশনে চ্যান্সেলর ওলাফ শলৎস অতীতের সংশয় ঝেড়ে ফেলে একাধিক ক্ষেত্রে আমূল পরিবর্তনের ঘোষণা দিলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বলেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ : জেলেনস্কি

আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ : জেলেনস্কি

রোববারের লড়াই খুবই কঠিন ছিল বলে জানালো ইউক্রেন। জেলেনস্কি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে বিবৃতি দিয়ে জানিয়েছে, রোববারের লড়াই ছিল সবচেয়ে কঠিন। আকাশ ও মাটিতে তাদের রাশিয়ার আক্রমণের মোকাবিলা করতে হয়েছে। আর মাটিতে চারদিক থেকে গোলা এসে পড়েছে।

রাশিয়া-ইউক্রেন আলোচনা আজ

রাশিয়া-ইউক্রেন আলোচনা আজ

আজ সোমবার চলমান সঙ্ঘাত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হবে।একটি সূত্র রুশ সংবাদ সংস্থা তাসকে জানায়, সোমবার সকালে বৈঠক শুরু হবে। তবে কোন পর্যায়ে আলোচনা হবে, তা জানা যায়নি।

কিয়েভে কোন রুশ সৈন্য নেই

কিয়েভে কোন রুশ সৈন্য নেই

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র বলেছেন, তার শহরে কোনো রুশ সেনা নেই। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো বলেন ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অন্তর্ঘাতীদের চিহ্নিত করে নির্মূল করছে।

ইউক্রেনে অস্ত্র পাঠাতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন

ইউক্রেনে অস্ত্র পাঠাতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন

ইইউ তার ইতিহাসে এই প্রথমবারের মত এরকম কোন পদক্ষেপ নিলো।ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো শুরু করতে চাইছে।ইইউ তার ইতিহাসে এই প্রথমবারের মত এরকম কোন পদক্ষেপ নিলো।