চূড়ান্ত ‘যুদ্ধ প্রস্তুতি’র অংশ হিসেবে ইউক্রেন সীমান্তে বিপুল যুদ্ধবিমান মোতায়েন করেছে রাশিয়া।গত পাঁচদিন ধরে ইউক্রেন সীমান্ত লাগোয়া দেশটির পাঁচটি বিমানঘাঁটি থেকে তোলা উপগ্রহচিত্রে এমন দৃশ্যই দেখা যাচ্ছে।
- ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে পুরস্কৃত এনার্জিপ্যাক
- * * * *
- সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদবিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ
- * * * *
- মালদ্বীপের সুইমিং পুলে কণ্ঠশিল্পীর রহস্যমৃত্যু, ১৮ বছরেও জট খোলেনি
- * * * *
- নিখোঁজের তিন দিন পর খাল থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার
- * * * *
- বিদেশ ভ্রমণে বাড়ল ডলার ব্যবহারের সুযোগ
- * * * *
ইউক্রেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা চারটি পৃথক ঘটনায় ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে মর্টার, গ্রেনেড ও মিশিনগান ব্যবহারের অভিযোগ করেছে। তারা বলেছেন, গত ২৪ ঘন্টায় সরকারি বাহিনী তাদের ভূখন্ডে চারবার গুলি চালিয়েছে।
রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে বুধবার যুক্তরাষ্ট্র তা খারিজ করে দিয়ে দাবি করেছে যে, সৈন্য প্রত্যাহারের পরিবর্তে মস্কো আরো সৈন্য পাঠিয়েছে, যা ইউক্রেনে আগ্রাসনের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কূটনৈতিকভাবে ইউক্রেন সমস্যার সমাধানের অঙ্গীকার করেছেন।তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এখনও রুশ হামলার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে তারা নিষেধাজ্ঞার প্রস্তুতিও রেখেছেন।
এখনো ইউক্রেনে রুশ হামলা সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে রুশ বাহিনীর কিছু অংশের প্রত্যাহারের খবরের সত্যতা যাচাই করা যায়নি বলেও তিনি জানিয়েছেন।
রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, তারা ইউক্রেন সীমান্তের কাছাকাছি মোতায়েন কিছু সৈন্য তাদের ঘাঁটিতে সরিয়ে নিচ্ছে। আর এটি হবে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনা প্রশমনের প্রথম পদক্ষেপ।
জো বাইডেনের ইউক্রেন সফরের পরিকল্পনা নেই : হোয়াইট হাউস
সীমান্তে উত্তেজনা এবং যুদ্ধের আশংকার মধ্যে ইউক্রেনের সরকার রাশিয়া এবং একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় নিরাপত্তা গোষ্ঠীর মধ্যে জরুরী বৈঠকের আহ্বান জানিয়েছে।
যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। একটি জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে বলেছে, বুধবারই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে জার্মান সরকারকে রিপোর্ট দিয়েছেন গোয়েন্দারা।