ভোলায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদীর বিচ্ছিন্ন চর মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন নান্নু ডাক্তার ও তার ছেলে আরিফ হোসেনকে দুটি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিশোরগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণকারী মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মাসুদ কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। সোমবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।
দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক জনপ্রতিনিধি।
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাজার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) সোমবার নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তিনি।
ঝিনাইদহে বিক্ষুব্ধ জনতার হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে স্বীয় পদ থেকে সামিয়ক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
চট্টগ্রামের মীরসরাইয়ে ওয়ারিশ সনদ জাল-জালিয়াতি করে টাকা আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীকে (৫৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত
পটুয়াখালীতে এক ইউপি চেয়ারম্যানের ঘর থেকে সাড়ে ১৭ টন ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। এই চাল দুমকি উপজেলার জেলেদের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়া এসব চাল বাড়িতে মজুত করেছিলেন।