আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশনের ৮৬তম সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ূন কবীর খন্দকার।
- নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার এবি পার্টির নিন্দা
- * * * *
- জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
- * * * *
- ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
- * * * *
- ‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
- * * * *
- মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু
- * * * *
ইউপি
সারাদেশের ৬ জেলার ২৩ উপজেলার ১৬০ ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। স্থগিত প্রথম ধাপের ১৬০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। এছাড়াও ৪৪ ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রার্থীরা।
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে একটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আবুল কালাম নামে একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত ৭ জন।
দেশে প্রথম ধাপের স্থগিত ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একইসাথে দেশের নয়টি পৌরসভা ও স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
পাবনায় এক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ি লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। গেল শনিবার গভীররাতে আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহর বসত বাড়ি রঘুনাথপুরে গ্রামে এ ঘটনা ঘটে।
বরিশালের হিজলা উপজেলার ২ নম্বর মেমনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদের ঘোষিত নির্বাচনি ফলাফল বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
করোনাভাইরাসে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশে তৃতীয়বারের মত কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিরাই দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার সচিব। সোমবার (২৮ জুন) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ প্রসিত পক্ষের অমর জীবন (৪০) চাকমা নামের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে সারা দেশে প্রথম ধাপের ২০৪ ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে। আজ সোমবার (২১জুন)সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪ পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ।
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে খুলনা বিভাগের ১১৯টি সহ ১৬৫টি ইউনিয়নের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।