কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উটেছে পাকিস্তান। শনিবার রাজধানী ইসলামাবাদে একদিনের বিক্ষোভ করলেও এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক- ই ইনসাফ (পিটিআই)। দলটির নেতারা তারা বলেছেন,দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের পক্ষ থেকে কোনও নির্দেশনা না আসা পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে।