বহু নাটকীয়তার পর প্রায় তিন সপ্তাহ আগে অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ খুইয়েছেন ইমরান খান। সাবেক এই ক্রিকেট তারকা এখন ব্লাসফেমি মামলার মুখেও পড়েছেন।
ইমরান
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ রোববার দৃঢ়ভাবে বলেছেন, মদিনার মসজিদে নববি সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের বিরুদ্ধে গুন্ডামি ও স্লোগান দেয়ায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান পদত্যাগ করেছেন। তার দল পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে। কিন্তু তবুও তার দল পিটিআই একটি উপনির্বাচনে দারুণভাবে জয়ী হয়েছে।
ইমরান খান যে 'লেটারগেট' কেলেঙ্কারি তথা বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন, তার পেছনে ছিল কিছু কথোপকথন। ৭ মার্চ আলাপচারিতাটি হয় পাকিস্তানি ও মার্কিন কূটনীতিকদের মধ্যে। সেখানে উপস্থিত ছিলেন একজন পাকিস্তানি সেনা কর্মকর্তাও।
অনাস্থা ভোটের আগে ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীর কাছে কোনো তদবির করেননি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি। তিনি জানান, বরং সেনাবাহিনীই ইমরান খানকে তিনিটি প্রস্তাব দিয়েছিল।
পাকিস্তানের পেশোয়ারে বুধবার রাতে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন ইমরান খান।
পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) পার্লামেন্টারি দলের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
পাকিস্তানের স্বাধীনতার পর কেটে গেল ৭৫টি বছর। প্রতিষ্ঠার পর থেকে এই ৭৫ বছরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে পাঁচ বছর টেকেননি কোনো একজনও। এ সময়ের মধ্যে দেশটির শাসন ক্ষমতায় বসেছেন ২৯ জন প্রধানমন্ত্রী। কিন্তু তাদের কেউই শেষ করতে পারেননি মেয়াদ।
অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের শেষ মুহূর্তে মন্ত্রিসভা ও বিভিন্ন সংস্থার সদস্যরা গতকাল ইমরান খানের সাথে দেখা করে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।