আঞ্চলিক কূটনীতি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার জন্য দু'দিনের ইরান সফরে রোববার তেহরান পৌঁছেছেন ওমানের সুলতান হিশাম বিন তারিক আল-সাইদ। মাসকটের মধ্যস্ততায় ইরান ও বেলাজিয়ামের মধ্যে বন্দী বিনিময় সম্পন্ন হওয়ার প্রেক্ষাপটে এই সফর হচ্ছে।
- নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার এবি পার্টির নিন্দা
- * * * *
- জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
- * * * *
- ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
- * * * *
- ‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
- * * * *
- মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু
- * * * *
ইরান সফর
গাজা-নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া তেহরান সফর করার ইরানি পররাষ্ট্রমন্ত্র হোসাইন আমির আবদুল্লাহহিয়ানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। হামাস শুক্রবার এ তথ্য জানিয়েছে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ইরান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরান সম্পর্কের। এরইমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের বেইজিংয়ে সাক্ষাৎও করেছেন।এবার ইরানের রাজধানী তেহরান সফরে গেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে দুই দেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানি আজ বৃহস্পতিবার তেহরান সফরে আসছেন। গত ফেব্রুয়ারি মাসে ইরানের প্রেসিডেন্টের দোহা সফরের পর তিনি এই সফর করবেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে
ইরান সফরে গেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি। তেহরানে পৌঁছেই তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে বসেন।