ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘স্ববিরোধী’ ও ‘অসম্ভব’ এক সমীকরণ নিয়ে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, একদিকে কঠোর অবরোধের মাধ্যমে শ্বাসরোধ করার চেষ্টা আর অন্যদিকে আলোচনার প্রস্তাব—এই দুই নীতি কখনো একসাথে চলতে পারে না।