ইরানের বিভিন্ন প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬-তে দাঁড়িয়েছে। এছাড়া, এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন। হঠাৎ প্রবল বর্ষণ থেকে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।
ইরান
জ্বালানি চাহিদা বাড়ায় ইরান থেকে তেল ও গ্যাস আমদানির পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। এছাড়া ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ইসরাইলের মোশদের সাথে সম্পর্কিত গুপ্তচরদের একটি নেটওয়ার্কের সদস্যদের গ্রেফতার করার কথা ঘোষণা করেছে। এসব গুপ্তচর ইরানে প্রবেশ করে 'স্পর্শকাতর' স্থানগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।
ইরান ও রাশিয়া নিজস্ব মুদ্রা রিয়াল ও রুবলে বাণিজ্যিক লেনদেন শুরু করেছে। এর অংশ হিসেবে ইরান রাশিয়ার মুদ্রা রুবলকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির বিশেষ কৌশল নিয়ে মঙ্গলবার তেহরানে আলোচনা করবেন। সোমবার ক্রেমলিন সূত্র এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিষয়ে কোনো ‘ভুল’ করলে কঠিন জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইরানের দক্ষিণ অঞ্চলে শনিবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু এবং ১৯ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা(আইআরএনএ) এ কথা জানায়।
ইরানের মাশহাদ ও ইয়াজদের মধ্যবর্তী তাবাসের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বুধবার কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়।