ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘস্থায়ী অচলাবস্থার মধ্যেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইস্যুতে আমেরিকা ও ইরান একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
ইরান
ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় মার্কিন সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, বারবার সতর্ক করার পরও জাহাজটির বেসামরিক ক্রুরা নির্দেশনা উপেক্ষা করায় সামরিক হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেছেন, খামেনি ‘সম্পূর্ণ সুস্থ’ এবং সম্প্রতি তার সঙ্গে টানা ৭ থেকে ৮ ঘণ্টা বৈঠক করেছেন।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া ঐতিহাসিক যুদ্ধবিরতি ভেঙে ফের বড় ধরনের সংঘাতের মুখে পড়েছে ইয়েমেন। গত ১৩ জুলাই সানা বিমানবন্দরে অনুমতি ছাড়া আসা একটি ইরানি বিমান লক্ষ্য করে সৌদি জোটের বিমান হামলার মধ্য দিয়ে এই নতুন উত্তেজনার সূত্রপাত হয়। মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া ‘মাহান এয়ারের’ ওই বিমানটিতে উচ্চপর্যায়ের হুথি প্রতিনিধিদল ছিল।
হরমুজ প্রণালিতে একটি অস্থায়ী নৌপথ চালু করা নিয়ে ওমানের সঙ্গে ইরান চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ওমানের সঙ্গে আলোচনাটি এখন ‘চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত মার্চ মাসে নিহত হন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। তার আকস্মিক মৃত্যুর পর মোহাম্মদ বাকের জোলকাদর কিছুদিন এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার সেই পদে স্থায়ীভাবে নিয়োগ পেলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাবেক প্রধান মহসেন রেজাই।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি শর্ত দিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ইসরাইলি সংবাদমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর তার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।
ইরানের জন্য সম্ভাব্য বিশাল অর্থনৈতিক সুযোগের দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ফি বা টোল আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশটি বিশ্বের অন্যতম লাভজনক জলপথের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ পেতে পারে।
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। আমিরাত এই ঘটনাকে শত্রুভাবাপন্ন ইরানি হামলা ও জলদস্যুতা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, হরমুজ প্রণালি পার হওয়ার সময় এডনকের জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ট্যাংকারটির নাম বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণও প্রকাশ করা হয়নি।