ইসরাইলি একটি কোম্পানির সফটওয়্যারের মাধ্যমে বিশেবর রাজনীতিবিদ, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের ওপর নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে
ইসরাইল
সংযুক্ত আরব আমিরাত বুধবার ইসরাইলে তার দূতাবাস উদ্বোধন করেছে। প্রথম উপসাগরীয় দেশ হিসেবে তারা ইহুদি দেশটিতে দূতাবাস খুলল।
মরক্কো বিমান বাহিনীর একটি সি-১৩০ কার্গো বিমান গত রবিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ‘হাতজোর’ বিমান ঘাঁটিতে অবতরণ করে। প্রেসটিভি জানিয়েছে, পাবলিক ফ্লাইট-ট্র্যাকিং সফটওয়্যারে বিমানটির অবস্থান ধরা পড়ে; যদি ইসরাইলি সেনাবাহিনী মরক্কোর সামরিক বিমান অবতরণের খবর নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে।
আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার (০৩ জুলাই) হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর দাবি, ইসরায়েলে আগুনের বেলুন হামলা চালিয়েছে হামাসের সদস্যরা। জবাবে বিমান হামলা চালানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজায় বিমান হামলা চালাল ইসরায়েলি দখলদার বাহিনী।
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দূতাবাস খুলেছে ইসরাইল। নতুন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন। ল্যাপিড নিজে এক টুইটার বার্তায় এ খবর জানান। এতে তাকে আরব আমিরাতের সংস্কৃতি ও বিজ্ঞান উন্নয়নমন্ত্রী নূরা আল-কাবি’কে দূতাবাস ভবনের সামনে স্থাপিত ফিতা কাটতে দেখা যায়।
ইসরাইলের নতুন সরকারের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনা নেই ইন্দোনেশিয়ায়। সোমবার জাকার্তায় এক সরকারি বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত মাসের যুদ্ধ শেষে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির দ্বিতীয় বারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাতে ইসরাইলি যুদ্ধ বিমানগুলো কয়েক দফায় এই হামলা চালায়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গাজা উপত্যকা থেকে আগুনে বেলুন ছোঁড়ার অভিযোগ তুলে ইসরাইল এই হামলা চালায়। ইসরাইলের ফায়ার সার্ভিস দাবি করেছে, গতকাল গাজা থেকে কয়েকটি আগুনে বেলুন ইহুদিবাদী ইসরাইলের দিকে ছোঁড়া হয় যার বিস্ফোরণে কয়েক জায়গায় আগুন ধরে যায়। ১১ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামলার ঘটনা ঘটলো
রেকর্ড করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টানা ১২ বছর ধরে প্রধানমন্ত্রী পদ ধরে ছিলেন তিনি। রবিবার সেই মেয়াদ শেষ হল। এরপর পার্লামেন্ট সরকার পরিবর্তনের কথা বলেছে। এবার সরকারের নেতৃত্ব দেবেন জাতীয়তাবাদী নাফতালি বেনেট। তাঁর নেতৃত্বেই গঠিত হবে “পরিবর্তনের সরকার”। নতুন এই সরকারকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
দীর্ঘ ১২ বছর পর রবিবার ইসরাইলে ক্ষমতার পট পরিবর্তন হলো। কথিত 'কিং অব ইসরাইল (ইসরাইলের সম্রাট)' বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আরেক কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনীতিক নাফতালি বেনেত।