ইয়েমেন বলেছে, গত ছয় বছর লাগাতার অবরোধ চলছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর। টানা এই অবরোধের কারণে মৃত্যু হয়েছে অন্তত ৮০ হাজার মানুষের।
ইয়েমেন
ইয়মেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার নাজিব খলিল আল-কাবাতি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনে তার দেশে এ পর্যন্ত অন্তত ৫২৩টি চিকিৎসাকেন্দ্র ধ্বংস হয়েছে। ইরানের টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ডাক্তার নাজিব খলিল। তিনি বলেন, এসব হাসপাতাল ও মেডিক্যাল সেন্টার ধ্বংসের জন্য সৌদি জোটই দায়ী ।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আবার হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে।
সউদী আরব ইয়েমেনে যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রাজি হলে ‘অতি দ্রুত’ এ পরিকল্পনা কার্যকর হবে বলে জানিয়েছে তারা।
ইয়েমেনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সৌদি আরব থেকে শপথ নিয়ে ইয়েমেনে ফিরেই হামলার শিকার হয়েছে সৌদি সমর্থিত নতুন মন্ত্রীসভার সদস্যরা। সম্প্রতি পলাতক প্রেসিডেন্ট হিসেবে খ্যাত মানসুর হাদি নতুন মন্ত্রীসভা গঠন করেছেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি জানিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনকে শুধু সামরিক প্রযুক্তি সরবরাহ করা হয়েছে, দেশটিতে কোনো সেনা পাঠায় নি ইরান।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
ইয়েমেনের রাজধানী সানায় হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে অন্তত ১৯ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক জোট।
ইয়েমেনে শনিবার বিমান হামলায় ৩১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।