উখিয়ায় বসতবাড়িতে ডাকাতের হানা

উখিয়ায় বসতবাড়িতে ডাকাতের হানা, গুলিবিদ্ধ গৃহকর্তা নিহত

উখিয়ায় বসতবাড়িতে ডাকাতের হানা, গুলিবিদ্ধ গৃহকর্তা নিহত

কক্সবাজারের উখিয়ায় বসতঘরে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ নুরুল আমিন ওরফে বাবুল (৪০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। একই সঙ্গে নিহতের এক ভাই গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ডাকাতরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের।