ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আটটি ভোটকেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা সাড়ে ১২টা পর্যন্ত উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্র প্রধান অধ্যাপক শামীম রেজা।