উপকূলীয়

উপকূলীয় অঞ্চলে পাঁকা ঘর নির্মাণ করে দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

উপকূলীয় অঞ্চলে পাঁকা ঘর নির্মাণ করে দেওয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্থদের পাঁকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে পাঁকা ঘর নির্মাণের জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ১৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেওয়াল, আরসিসি পিলার ও ছাদ দিয়ে এসব ঘর নির্মাণ করা হবে।