গ্রিসের দক্ষিণ উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনের দাঁড়িয়েছে। গতকাল বুধবার এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় ১০০ জনকে।
উপকূল
গ্রিক উপকূলে উদ্বাস্তু ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। নৌকার আরোহীদের বেশির ভাগই মিসর, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
পাকিস্তান-ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি ‘অতি মারাত্মক’ থেকে দুর্বল হয়ে এখন ফের ‘অতিপ্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, গোয়া ও অন্যান্য উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরব সাগরের এই ঘূর্ণিঝড় তীব্রতর হবে বলে আবহাওয়াবিদরা হুঁশিয়ারি দিলে এই সতর্কতা জারি করা হয়।
ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসায় উপকূলীয় এলাকার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানান।
ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যে উপকূলীয় জেলা কক্সবাজার ও প্রতিবেশী দেশ মিয়ানমারের উত্তরের দিকে ঘণ্টায় ২১৫ কিলোমিটার পর্যন্ত বেগে অতিক্রম করতে শুরু করেছে। বিষয়টি সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়।
ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ২ লাখ ৫০ হাজার সদস্য উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। জনসচেতনতায় মাইকিং করা, মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়াসহ বিভিন্ন প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করছেন তারা।
ঘূর্ণিঝড় 'মোখা' উপকূলের দিকে অগ্রসর হওয়ায় কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্রগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে ।বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি-১৩ এ বলা হয়, এটি গত মধ্যরাতে (১২ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় মোখার গতিবেগ দ্রুত বাড়ছে এবং উপকূলের সঙ্গে এর দূরত্ব কমছে। ফলে আজ (১৩ মে) সন্ধ্যা থেকেই কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতিপ্রবল এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। মোখার প্রভাবে এরই মধ্যে উত্তাল হতে শুরু করেছে সাগর।