সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এইচএসসি
টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং তিন দফা দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা।
এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, পরীক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে।
অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িক স্থগিত থাকলেও দেশের বাকি সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডভুক্ত পাঁচ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেও সিলেট বিভাগের চার জেলায় শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের তথ্য
পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষার খাতা আগে-পরে নেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের ভিতরে তর্ক হয় দুই সহপাঠির। তার রেশ ধরে পরীক্ষা কেন্দ্রের বাইরে সহপাঠিকে পিটিয়ে করা হয় হত্যাচেষ্টা। ঘটনাটি সিদ্ধিরগঞ্জের গোদনাই পাঠানটুলিস্থ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায়। এ ঘটনায় এক শিক্ষার্থীসহ অজ্ঞাত আরও চার থেকে ৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন আহত শিক্ষার্থীর বাবা।
ঘুরতে গিয়ে চিরিরবন্দরের কাঁকড়া নদীর রেলব্রিজ পার হতে গিয়ে পিছলে পড়ে আল রাফিন রাজা নামে এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার আগে চিরিরবন্দরের কাঁকড়া নদীর ওপর কাঁকড়া রেল ব্রিজে এ ঘটনা ঘটে।