বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
- সোনারগাঁয়ে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত
- * * * *
- পরিকল্পিত খাল পুনঃখননে পানি ব্যবস্থাপনা উন্নত হবে: জয়নুল আবদিন ফারুক
- * * * *
- ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন
- * * * *
- সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
- * * * *
- শনিবার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার উদ্বোধন
- * * * *
এনসিপি নেতা
কদমতলী থানা এনসিপির ‘নিখোঁজ’ সদস্য মো. ওয়াসিম আহমেদ মুকছানকে (৪০) উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার কদমতলী মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়।
রাতে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বোচাগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে রবিবার তাদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করেছে বোচাগঞ্জ পুলিশ।
খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় গ্রেফতার হওয়া তনিমা তন্বীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার পর কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‘বুকভরা হতাশা’ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন আরিফুল ইসলাম তালুকদার।
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরী (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তি ও বিষোদ্গারের অভিযোগে নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মন্তব্য করায় এ মামলা করা হয়েছে।
শাপলা প্রতীক বরাদ্দে আইনি কোনো বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ দিতে চাইছে নির্বাচন কমিশন (ইসি) এমন অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।