আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এমপি
জাতীয় শোক দিবসে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও ১৫ আগস্ট উপলক্ষে একটা হুমকি তো সব সময়ই থাকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ঢাকায় আজ গণমিছিল করবে বিএনপি। এর আগে গণমিছিলের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নেবে না বলে জানিয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত মিছিলের অনুমতি ডিএমপির কাছ থেকে নিয়েছে দলটি। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় এ কর্মসূচি পালিত হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।সোমবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে মঙ্গলবার রাতে ওমানে আটক হন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন-১৯ এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। ১২ ঘণ্টা পর তাকে মুক্তি দেয় ওমানের পুলিশ।
একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথ বৈধ ছিল বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।মঙ্গলবার (১ আগস্ট) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
নয়াপল্টনের পরিবর্তে সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। তবে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়েছে। আপিল বিভাগের এক বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হয়নি। পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।