সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ১২তম দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে স্কুলের শিক্ষার্থী চারজন, মাদ্রাসার শিক্ষার্থী ৭ জন এবং ভোকেশনাল বা কারিগরির শিক্ষার্থী ৬ জন।
এসএসসি
৮ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
টিকটকের একটি ভিডিও ঝিনাইদহের কালীগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে ছুরিসহ ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের দুই ঘণ্টা পর মুরাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ৭৫ জন পরীক্ষার্থী ও ৩ জন কক্ষ পরিদর্শকসহ মোট ৭৮ জন বহিষ্কৃত হয়েছেন। এদিন অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ১২০ জন পরীক্ষার্থী।
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় হাসান নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পল্লবী মোড় এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাসিব মোল্লা (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় মোবাইল ডিজিটাল ডিভাইসে প্রশ্নপত্র আদান প্রদানের অভিযোগে মোবাইল কোর্টে দু’জনকে ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি এসএসসি পরীক্ষায় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে ৯ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (এসএসসি পরীক্ষা কেন্দ্র) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।