বাংলাদেশের দ্রুত বর্ধনশীল বিমান চলাচল খাতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সরাসরি কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে ইউরোপের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার কূটনীতিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ যেন তারা ইউরোপীয় কম্পানিগুলোর জন্য একটি সমান প্রতিযোগিতার ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করে। বিশেষ করে বিমান চলাচল খাতের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত খাতগুলোতে।