ঢাকা ওয়াসা জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উপ-সহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। উপসহকারী প্রকৌশলী পদে ঢাকা ওয়াসা নেবে ২৮ জন।
ওয়াসা
সপ্তম মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেলেন তাকসিম এ খান। তিনি এ পদে বহাল থাকছেন আরো তিন বছর।
রাজধানীর খিলগাঁওয়ে প্রতিদিন ৫০ মিলিয়ন পয়ঃশোধন ক্ষমতাসম্পন্ন দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধন কেন্দ্র (এসটিপি) আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি রাজধানীর আশপাশের নদীগুলোকে দূষণের হাত থেকে রক্ষা করবে।
কম খরচে বেশি মানুষের কাছে ওয়াসার পানি পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্য থেকে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন বুয়েটের শিক্ষক সুজিত কুমার বালা।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে অসহযোগিতা, অসদাচরণ ও আইন অমান্যের অভিযোগ এনে মন্ত্রণালয়ে চিঠি দেয়ার চার দিন পর পদ হারিয়েছেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকে সরিয়ে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে।
বিধি প্রণয়ন না করে ঢাকা ওয়াসার পানির দাম নির্ধারণকেও বে-আইনি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির দাম বাড়ানো যাবে না।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ঢাকা ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মুজিবর রহমান মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ঢাকা ওয়াসা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।