শান্তিচুক্তি করার ক্ষেত্রে আবারও রাশিয়ার শর্ত প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ শান্তিচুক্তিতে দেশটির দখল করা ভূখণ্ড ছাড়ার কোনো প্রশ্নই আসে না।
কঠোর
ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ইতোমধ্যে ২৪ হাজার ছয় শ’ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৯৯ হাজার মানুষ। ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়ে আছে আরো অনেকে।
সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রমে ডিলার বা জনপ্রতিনিধিদের কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের সংস্থা আসিয়ান মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। মিয়ানমারের বিশৃঙ্খলা বন্ধে করণীয় নির্ধারণ করবে সংস্থাটি। মালয়েশিয়ার নেতৃত্বে এ সপ্তাহে এই আঞ্চলিক ব্লকের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্যারিস সফর করছেন। বুধবার সালমান প্যারিস পৌঁছান।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ইমরান খানের পিটিআই-সমর্থিত প্রার্থী পারভেজ ইলাহি। মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রপতি আরিফ আলভি আইওয়ান-ই-সদরে তাকে শপথ পড়ান।
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা, বিশেষ করে কিশোরদের আক্রমণে স্কুলে বহু শিশু হতাহতের দুটি ঘটনার পর অবশেষে অস্ত্র নিয়ন্ত্রণে সম্ভাব্য একটি আইন প্রণয়নে একমত হয়েছে সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের নিয়ে গঠিত একটি আন্তঃদলীয় গ্রুপ।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান গ্রিসের কঠোর সমালোচনা করেছেন। তিনি তাদের অবস্থানকে ‘ভণ্ডামি’ উল্লেখ করে বলেছেন যে, তারা নিরস্ত্রীকৃত দ্বীপগুলোর নিরস্ত্রীকরণ নিয়ে এজিয়ানে উত্তেজনার মধ্যে তুরস্কবিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্কুলে, মেডিক্যাল সেন্টারে, শপিং মলে বন্দুকধারীদের হামলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এর জন্য আমেরিকার অস্ত্র আইনকেই দায়ী করছেন দেশের নাগরিকদের একটা বড় অংশ। প্রেসিডেন্ট বাইডেনও মনে করেন, অবিলম্বে অস্ত্র আইন কঠোর করা দরকার।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো দেশ ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করলে তাকে সমুচিত জবাব দেয়া হবে।