ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (৯ মার্চ) ভোরে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটি ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন মো. শাহীন চৌধুরী পাশা ও সাধারণ সম্পাদক হয়েছেন এম. জে সৌরভ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
জসিম উদ্দিনকে সভাপতি ও মো. রমজান আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ১৫ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবদল।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ১০৮তম সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা করা হয়েছে।
মুনজিয়াকে সভানেত্রী ও ডা. উম্মে আরওয়াকে সেক্রেটারি জেনারেল মনোনীত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষি সেল সম্পাদক হয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হোস্টেল ‘নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে’ প্রথমবারের মতো দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল।
ডেমরা থানা বিএনপির প্রবীণ নেতা এসএম রেজা চৌধুরী সেলিমকে আহ্বায়ক ও মো. আনিসুজ্জামান জামানকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।