চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। কেন্দ্র পরিশর্দনে নির্বাচন কমিশনার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক।
- ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১১
- * * * *
- অবশেষে ৯ জুলাই অনুষ্ঠিত হচ্ছে খামেনির জানাজা
- * * * *
- মেয়ের নাম অনুদানের তালিকায় থাকায় পিএসকে বরখাস্ত করলেন জামায়াত এমপি
- * * * *
- ময়মনসিংহে স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামীকে আদালতে হাজির করলো পুলিশ
- * * * *
- "১৮ কোটি মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষাই সরকারের অগ্রাধিকার"
- * * * *
কমিশন
নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছে বিএনপি। কিভাবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার বিস্তারিত জানিয়ে দলটির নেতারা হাইকমিশনারকে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। তাদের আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে। এ আন্দোলন ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে তারা জানান।
দুর্নীতি দমন কমিশনের (কর্মচারী) সাবেক উপপরিচালক মো. শরীফ উদ্দিন আর চাকরি আর ফেরত পাচ্ছেন না। কোনো কারণ দর্শানো (শোকজ) ছাড়াই কোনো কর্মচারীকে অপসারণ করা সংক্রান্ত ৫৪ (২) বিধি বাতিলের বিরুদ্ধে দুদকের আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ।
সাংবাদিকের উপর পুলিশের হামলা বা নির্যাতনের অভিযোগ পেলে সেগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ প্রধান।
ইন্দো-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে।’
খুলনা মহানগরীর দৌলতপুর নির্বাচন কমিশন অফিসে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন - খালিশপুর লিবার্টি স্টান্ড এলাকার জয়নাল খাঁ’র ছেলে মো. নয়ন খাঁ (২০) ও খালিশপুর নয়াবাটি এলাকার হাসান শেখের ছেলে সোহেল শেখ (২১)।
নির্বাচন কমিশনার নিয়োগে বৃহস্পতিবার ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাকে যুগান্তকারী বলে বর্ণনা করা হচ্ছে। এতদিন প্রধানমন্ত্রীর দফতর ঠিক করত, কারা নির্বাচন কমিশনার আর কে প্রধান নির্বাচন কমিশনার হবেন। এখন থেকে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলনেতার কমিটি ওই সিদ্ধান্ত নেবে।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দলগুলোর উদ্দেশ্যে বলেছেন, আপনাদের মধ্যে যদি মত-পার্থক্য থাকে, সেটা আপনারা নিরসন করার চেষ্টা করুন। নির্বাচন কমিশন মুরুব্বিয়ানা করতে পারবে না।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে।