গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ৫৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৮ হাজার ২৯২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৪৪ জন।
করোনাভাইরা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বুধবার সকালে বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৫২ হাজারে।
টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে ব্যাংক খোলা। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলমান থাকায় সীমিত আকারে হবে লেনদেন।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে এক লাখ ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১৩ হাজার ৬৫৪ জন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসেবে এমন তথ্য পাওয়া গেছে।
দেশের করোনা পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে ওঠছে।গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে।
জাপানে নিয়ন্ত্রণে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস। উহানে ছড়িয়ে পড়ার কিছুদিনের মাথায় দেশটিতে ছড়িয়ে পড়েছিল ভাইরাসটি।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাইরে বের হলেই মাস্ক পড়া বাধ্যতামূলক।
করোনায় আক্রান্ত হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। যে কেউই আক্রান্ত হতে পারেন মহামারি ধারণ করা এই করোনায়। তবে কারও যদি আগে থেকেই শারীরিক জটিলতা থাকে তাহলে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়।
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলোচিত ও সমালোচিত উঠতি গায়ক মাঈনুল আহসান নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু।
বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। এ পর্যন্ত শহরটিতে রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৫ জন। তবে ঢাকার বাকি উপজেলাগুলো মিলে জেলায় মোট রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৯২ জন।