এবার ওটিটিতে আসছে ব্লকবাস্টার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। এদিকে ছবিটির হিন্দি সংস্করণ খুব শীঘ্রই দেখা যাবে নেটফ্লিক্সে।
কল্কি
প্রভাস-দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। মাত্র চার দিনেই এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটির আয় ছাড়িয়েছে।
মুক্তি পর থেকে ‘কল্কি ২৮৯৮ এডি’ সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। মুক্তির প্রথম দিনেই যার ছাপ দেখা গেছে ভারতীয় বক্স অফিসে।
মুক্তিপ্রতিক্ষীত ‘কল্কি’ সিনেমাটি অনেক কারণে বিশেষ। এরমধ্যে একটি হচ্ছে, এই সিনেমার মাধ্যমে ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। অনেকের ধারণা ‘সালার’-এর পর আরও একটি হিট ছবি দিতে যাচ্ছেন প্রভাস।
দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’।