রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক হারে শুকিয়ে গেছে। চলতি শুষ্ক মৌসুমে হ্রদে পানি শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। জেলার পাঁচটি উপজেলা বিলাইছড়ি, বাঘাইছড়ি, জুরাছড়ি, লংগদু ও বরকলের সাথে জেলা সদরের আংশিক স্থানে নৌ চলাচল হচ্ছে।
কাপ্তাই হ্রদ
আজ থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধির সুবিধার্থে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। জেলেদের আগামী ১৯ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা মানতে হবে।
হ্রদের পানি কমে যাওয়ায় এবং কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ এপ্রিল মধ্য রাত থেকে হ্রদে সকল প্রকার মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তÍ নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
দীর্ঘ তিনমাস ১৭ দিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে আবারো মৎস্য আহরণ শুরু হয়েছে।মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর কাপ্তাই হ্রদে আজ থেকে পুরোদমে শুরু হচ্ছে মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ। বুধবার মধ্যরাত থেকে আবারো মৎস্য আহরণ শুরু হওয়ায় খুশি মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।
মাছের প্রজনন বৃদ্ধি করতে আগামী ১ মে থেকে ৩ মাসের জন্য জেলার কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
৯৯৯ এ কল দিয়ে রক্ষা পেলেন রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কচুরিপানায় আটকে পড়া ৮পর্যটক। মঙ্গলবার রাতে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে জারুলছড়ি পুলিশ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয় পর্যটকদের।