মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর ডিংগাভাঙ্গা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৯ কোটি ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে।
কারেন্ট জাল
মেঘনা নদীর বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড।
মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে শরীয়তপুরে চারজন জেলেকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে টাস্কফোর্স ৪৫ জেলেকে আটক করেছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথভাবে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ মাছ ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ১০ জেলেকে আটক করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।
রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে খুলনায় প্রথম দিন থেকেই কঠোর অভিযান শুরু করেছে মৎস্য অধিদফতর।