কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ায়
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলীয় নেতৃবৃন্দ।
কুষ্টিয়ায় ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ে পৃথক স্থানে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) জেলার দৌলতপুর উপজেলার গোবরগাড়া এলাকা এবং কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকায় প্রাণহানির এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলি (৩৫) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে থানাপাড়ার জিকে বালিরঘাট এলাকায় ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্পট্রাক চাপায় ৩ বছর বয়সী ছেলে সন্তানসহ মা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর বাবা।
কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীর গুলিতে রাজু হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর চরে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেছেন, আমরা শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শাসন ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৪টি মহিষ আটক করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন।
কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে আলতাফ (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালের দিকে লক্ষীপুরের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
কুষ্টিয়ার হরিপুরে কথা কাটাকাটির জেরে এক কিশোরের ছুরিকাঘাতে অপর কিশোর আহত হয়েছে। আঘাতকারী ও আহত দুইজনই কিশোর অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।