কুষ্টিয়ার ভেড়ামারায় লিচু পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে আশীতিপর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ায়
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি শুরু হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি;কুষ্টিয়া নারী চিকিৎসক ডা: শারমিন আক্তার ও তার স্বামী ডা: মাসুদ রানার উপর হামলার ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলার সর্বস্তরের চিকিৎসক পরিষদ।
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসা ছাত্রকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার হুজুর শেখ সাদী (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মসজিদ থেকে নামাজ পড়ে আর বাড়ি ফেরা হলো না মোহাম্মদ আলীর (৭২)। দ্রুতগামী এক মালবাহী ট্রাকের চাপায় তার মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের কুষ্টিয়ার পাটিকাবাড়ীর নওদাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত সদর ও খোকসা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
দুদিন আগেও ছিলো তাদের সাজানো সংসার। সারি সারি ঘরগুলোতে আসবাবপত্র, গহনা, চাল, ডাল ও ফসলাদি।
কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ নসিমন ভ্যান গাড়ি আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর কর্মকর্তারা এসব অবৈধ বিড়ি আটক করেন।
কুষ্টিয়ায় ৪৭ বিজিবির অভিযানে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া প্রায় সাত লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি নসিমন ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার রাত ১০ টার দিকে জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।