শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা । যেখানে জয় নিয়ে শেষ চারের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, লিওনেল মেসির শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়া। ফাইনালে উঠার লড়াইয়ে সামিল হবে এই চারটি দল।
কোপা
ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে গোল এবং বাকি দুটো গোলের পাস বাড়িয়ে নায়ক সেই মেসি। প্রথমার্ধেই দলকে এগিয়ে দেয়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন মেসি।
কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার (০৩ জুলাই) সকালে কোয়ার্টার ফাইনালে লুকাসের গোলে চিলিকে ১-০ গোলে হারিয়ে দিলেন নেইমাররা। ভিদেল, স্যাঞ্চেজরা চেষ্টা করলেও ব্রাজিলকে আটকাতে পারল না।
আর্জেন্টনা-বলিভিয়া এবং উরুগুয়ে প্যারাগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়ে গেলো কোপা আমেরিকার গ্রুপ পর্ব। গ্রুপ পর্বের ১০ দলের মধ্যে জমজমাট এ লড়াই থেকে বিদায় নিয়েছে কেবল দুটি দল
কোপা আমেরিকার গ্রুপ পর্বের নিজেদর শেষ ম্যাচে মেসির ভেলকিতে বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চাম্পিয়ান হয়েছে আলবেসেলেস্তেরা।
ব্রাজিলের জয়রথ থামিয়ে দিল ইকুয়েডর। টানা ১১ ম্যাচ পর জিততে পারল না ব্রাজিল। রবিবার (২৭ জুন) কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়। পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়া এই ম্যাচে অনেককে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে।
ফুটবলে সাধারণত রেফারি থাকে খেলা পরিচালনার দায়িত্বে। তবে রেফারির পাস থেকে যদি গোল হয় তাতে ক্ষতি কি। এমননি এক বিতর্কিত গোল হয়েছে কোপা আমেরিকায় কালম্ববিয়া-ব্রাজিলের ম্যাচে। এই বিতর্কিত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মেসির আর্জেন্টিনা। মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টায় গারিঞ্চা স্টেডিয়ামে প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচটি শুরু হয়।
কোপা আমেরিকার প্রথম রাউন্ডের ১২ তম খেলায় এ-গ্রুপের দুটি দল আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মাঠে নামছে বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ জুন ) ভোর ৬ টায় ব্রাজিলের মানে গরিঞ্চা স্টেডিয়ামে
টানা তিন ম্যাচ ড্রয়ের পর জয়ের দেখা পেল আর্জেন্টিনা। কোপা আমেরিকার চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল তারা। প্রথম ম্যাচে চিলির সাথে ১-১ ড্রয়ের পর । দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে মেসি বাহীনি।