হাড় ও দাঁত মজবুত করার একটি সহজ উপায় হিসেবে এক গ্লাস দুধকে গণ্য করা হয়, কিন্তু এটি আসলে ঠিক কতটা ক্যালসিয়াম সরবরাহ করে?
ক্যালসিয়াম
সাধারণত আমরা শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্য দুধকেই আমাদের খাদ্য তালিকায় রাখি। কিন্তু আবার অনেকেই দুধ খেতে পছন্দ করেন না। তাদের শরীরের তো ক্যালসিয়ামেরও প্রয়োজন।
১৯ থেকে ৫০ বছর বয়সীদের প্রতিদিন ন্যূনতম ১০০০ মি.লি. গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। আর হাড় যেহেতু বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হতে থাকে, সেহেতু নারীদের বয়স ৫০ পার হওয়ার পর আর পুরুষের বয়স ৭০ পার হওয়ার পর দৈনিক ক্যালসিয়াম গ্রহণ করতে হবে ১২০০ মি.লি. গ্রাম।