সাদা বলের সিরিজ খেলতে আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী।
ক্রিকেট দল
চিত্রনায়িকা নিপুণ আক্তার অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে জড়িয়ে রাখেন। এবার তিনি নতুন এক দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দলের শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন তিনি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আর কাজ করবেন না জেমি সিডন্স। সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। রবিবার দুপুর ১২টার দিকে বিমানযোগে তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তাদেরকে টিম হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
সাত বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ঢাকা এসেছে ইংল্যান্ড দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা।
পিছিয়ে গেল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। পরিবর্তন এসেছে তাদের সূচিতে। নতুন সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারির পরিবর্তে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা। তবে সিরিজ শুরু হবে নির্ধারিত সময়েই। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসছে থ্রি লায়ন্সরা।
নারী বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ বাজে ভাবে হারলেও প্রথম জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৯ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।
সীমিত ওভারের সিরিজ খেলতে শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা।
ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বৃহস্পতিবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। করোনা পজিটিভ হওয়ায় এই যাত্রায় যেতে পারেননি তিনজন।
নারী কমনওয়েলথ গেমস ক্রিকেট বাছাই পর্বে হ্যাট্টিক জয় পেয়েছে বাংলাদেশ। আজ লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে।