দেশের ক্রীড়াঙ্গনের বেশিরভাগ ফেডারেশনেরই আর্থিক অবস্থা ভালো না। যে কারণে অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড়ও আর্থিক সঙ্কটে ভুগে থাকেন।
ক্রীড়া
স্বাধীনতা অর্জনের পর থেকে পাঁচ দশকেরও বেশি সময় ধরে আমরা বিভিন্ন সময়ে ক্রীড়াঙ্গনে একটি স্লোগান শুনেছি। সেটি হলো, ‘রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চাই।’ এই স্লোগান এত বছরে কার্যক্ষেত্রে কতটুকু বাস্তবায়িত হয়েছে—এই বিশ্লেষণে যাওয়ার আগে যেটি গুরুত্বপূর্ণ, সেটি হলো এই স্লোগানে কী বোঝাতে চাওয়া হয়েছে। ক্রীড়াঙ্গনে কোন বার্তা দেওয়া হয়েছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে বিওএ ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
‘জাগো উচ্ছলতায়-বাঁচো তারুণ্যে’ স্লোগানে মিরসরাইয়ে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য ক্রীড়া সংঘ’।
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় পড়েন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সোমবার ফেডারেশনগুলোর সঙ্গে সভা করেছেন। তাদের সমস্যার কথা কম বেশি শুনেছেন। সামনে কী করবেন তাও জানিয়ে দিয়েছেন। সেজন্য ফেডারেশনগুলোর কাছ থেকে ৭ দিনের মধ্যে রিপোর্ট চেয়েছেন তিনি। যেই রিপোর্টে থাকবে গত এক বছরের পারফরম্যান্স।
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো ধাপে-ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বুধবার একাধিক সিদ্ধান্ত নিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মো. আমিনুল হককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্র আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) ২ কোটি টাকার অনুদান দিয়েছে।